সাফ জয়ী ফুটবলার শান্তি মার্ডিকে বীরগঞ্জে সংবর্ধনা

0
সাফ জয়ী ফুটবলার শান্তি মার্ডিকে বীরগঞ্জে সংবর্ধনা

ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৪-১ গোলে জয় এনে দিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের কন্যা শান্তি মার্ডী। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে শান্তি একাই তিন গোল করে দেশের বিজয় নিশ্চিত করেন।

তার সাফল্যে দক্ষিণ পলাশবাড়ী গ্রামে বইতে থাকে আনন্দের বন্যা। বিজয়ের উল্লাসে গ্রামে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও নাচগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়।

শান্তির অর্জনকে সম্মান জানাতে বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শান্তি মার্ডীকে সংবর্ধনা স্মারক ও অনুশীলনের জন্য ফুটবল প্রদান করা হয়।

এছাড়া মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন তার হাতে একটি এলইডি টিভি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলাম নাজির, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here