
দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চলমান অভিযানে বরগুনার তালতলীতে বুড়ীশ্বর নদীতে জাটকা শিকার করায় তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয় ভ্রাম্যমাণ আদালতে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মজিবর গাজি (৩২), মো. সোলাইমান (২৫) ও মো. ছিদাম (৫০)। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

