সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের ৮ ব্যাংক হিসাব ফ্রিজ

0
সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের ৮ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং তার পরিবারের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। 

এদিন, দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও প্লট ক্রোক চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, সাবেক এই মন্ত্রী ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে এই হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। হিসাবগুলোতে বিপুল অর্থ জমা আছে। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

যেকোনো সময় এই টাকা উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানকালে স্পষ্ট হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৮টি হিসাবে বর্তমানে স্থিতিকৃত ৮১,২৮,৩৬৭/- টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ (ফ্রিজ) করা প্রয়োজন। একইসঙ্গে শাহাব উদ্দিনের নামে থাকা রাজধানীর উত্তরার পাঁচ কাঠা জমি অন্যত্র হস্তান্তর হওয়া রোধে ক্রোকের আদেশ হওয়া আবশ্যক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here