এলএ গ্যালাক্সির বিপক্ষে ফিরতে ‘প্রস্তুত’ মেসি

0
এলএ গ্যালাক্সির বিপক্ষে ফিরতে ‘প্রস্তুত’ মেসি

চলতি মাসের শুরুতে লিগস কাপের ম্যাচে নেক্সাসের বিপক্ষে একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে থাকতে হয় তাকে। সুখবর হচ্ছে চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।

ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো জানালেন, এলএ গ্যালাক্সির বিপক্ষে ফিরতে প্রস্তুত আছেন মেসি।

মেজর লিগ সকারে (এমএলএসে) বাংলাদেশ সময় রবিবার ভোরে ঘরের মাঠে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে মায়ামি। শুক্রবার সংবাদ সম্মেলনে কোচ মাসচেরানো বলেন, এই ম্যাচের দলে থাকবেন মেসি।

তিনি বলেন, “লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে আছে সে। আমাদের বিশ্বাস, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকালের ম্যাচের জন্য তাকে ডাকা হবে।”

চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। এবার এমএলএসে ১৭ ম্যাচে ১৮ গোল করে এখনও যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here