গলায় সুপারি আটকে শিশুর মৃত্যু

0
গলায় সুপারি আটকে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গলায় সুপারি আটকে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাফুয়ান (৮ মাস) খুলনার জনি মিয়ার ছেলে।

জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাজিতেরপাড়া এলাকার সুরুজ মিয়ার মেয়ে তার শিশুপুত্র সাফুয়ানকে সাথে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে ঘরে খেলা সময় পরিবারের সদস্যদের অগোচরে পড়ে থাকা সুপারির টুকরা মুখে দেয় সাফুয়ান। একপর্যায়ে তার গলায় সুপারি আটকে যায়। বাড়ির লোকজন সেটি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জরুল বারী রাকিব জানান, শিশু সাফুয়ানের গলায় বড় একটি সুপারি পাওয়া গেছে। তাকে হাসপাতালে আনার আগেই দম বন্ধ হয়ে মারা যায় সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here