জামালপুরে সাত জুয়াড়ি গ্রেফতার

0
জামালপুরে সাত জুয়াড়ি গ্রেফতার

জামালপুরে অভিযান চালিয়ে সাত জুয়াড়ি গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার গভীর রাতে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হলিজাটা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সদরের দিগপাইতের হলিজাটা এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় জুয়া খেলা অবস্থায় ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করে সদর থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে শাহীনুর রহমান ওরফে শাহীন, ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার জয়পুর এলাকার মৃত বাবর আলী আকন্দের ছেলে জালাল উদ্দিন, টাঙ্গাইল জেলার আকুরটাকুরপাড়া এলাকার মৃত সুকুমার পালের ছেলে সুশান্ত পাল, একই জেলার মাকরকুল এলাকার সুলমান আলীর ছেলে তোফাজ্জাল হোসেন, মির্জাপুর উপজেলার মির্জাপুর বাইপাস এলাকার মো: আমজাদ মিয়ার ছেলে মো: ছানোয়ার হোসেন, ঘাটাইল উপজেলার কাচলা এলাকার ফজলুল হোসেনের ছেলে মো: বেল্লাল হোসেন এবং মধুপুর উপজেলার গাছাবাড়ী এলাকার রফিক মিয়ার ছেলে সজীব মিয়া। 

আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থাকায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের জামালরুর আদালতে সোপর্দ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here