সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

0
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকারীদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. কাবুল উদ্দিন খান, সহ-সভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির, সম্পাদক বি এম খোরশেদ, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here