এসএসসি পুনঃনিরীক্ষণ: রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৪৮ পরীক্ষার্থী

0
এসএসসি পুনঃনিরীক্ষণ: রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৪৮ পরীক্ষার্থী

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪৮ পরীক্ষার্থী।

রবিবার সকাল ১০টায় শিক্ষা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল ৬১ হাজার ২৭৯ পরীক্ষার্থী। এর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৩২৩ জনের। জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন। অন্য ফলাফল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ফেল থেকে পাস করেছে ৪৮ জন। ফেল থেকে ফেল করেছে ১৬ জন পরীক্ষার্থী।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হজার ৭৯২ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ পরীক্ষার্থী।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। এ বছর ফেল থেকে কোনও পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here