মহেশখালীতে ১০৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

0
মহেশখালীতে ১০৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ আগস্ট) কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মহেশখালী থানার পুলিশের যৌথ উদ্যোগে কুতুবজুম তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বাড়ি থেকে বিদেশি অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জাল ব্যবসায়ীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here