তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতে সরকার গঠন করবে – মোহাম্মদ আইয়ুব খান 

0

আখতার রাফি : আগামী জাতীয় নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আজ বুধবার (০৬/০৮/২৫ ইং) বিকেলে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারবিভাগসহ দেশের গুরুত্বপূর্ণ সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসাক্ত বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং রাষ্ট্র কাঠামো মেরামত করতে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here