কুয়েতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

0
কুয়েতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি নাগরিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও  প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী ও মিনিস্টার (শ্রম) আবুল হোসেন। এরপর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন, যেখানে দেশপ্রেম, গণতন্ত্র এবং জনগণের আকাঙ্ক্ষা একত্র হয়ে একটি নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করেছিল।

রাষ্ট্রদূত আরও বলেন, এই বিপ্লব ছিল বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। প্রবাসী বাংলাদেশিরাও এই আন্দোলনের অংশ, যারা তাদের শ্রম ও ভালোবাসা দিয়ে দেশকে শক্তি ও সাহস যুগিয়েছেন।

তিনি উল্লেখ করেন, আজকের এই দিনে আমরা কেবল অতীতকে স্মরণ করছি না বরং একটি উন্নত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকার করছি, যেখানে সব নাগরিকের অধিকার সমানভাবে নিশ্চিত হবে।

অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here