ব্রাহ্মণবাড়িয়ায় আইসক্রিম কারখানায় জরিমানা

0
ব্রাহ্মণবাড়িয়ায় আইসক্রিম কারখানায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অনুমোদনহীন কেমিক্যাল, রঙ ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে এক আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মজলিশপুর বাজারে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মজলিশপুর বাজারে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কেমিক্যাল, রঙ, স্যাকারিন দিয়ে আইসক্রিম প্রস্তুত করছিল।

পাশাপাশি তারা অন্য নাম ঠিকানা ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাপিয়া আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here