সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

0
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

কক্সবাজার-টেকনাফ সড়কে বালিভর্তি একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মো. এবাদুল্লাহ (৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। রবিবার দুপুর একটার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ তুলাতুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর  কামাল হোসেনের ছেলে মোঃ এবাদুল্লাহ।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতলি নামক স্হানে বালু বোঝাই ডাম্পার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এঘটনায় ডাম্পারের হেলপার রোহিঙ্গা যুবক বাদুল্লাহ ঘটনাস্থলেই নিহত এবং ৩ জন গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্হ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ওসি মো. নুরুল আবছার জানান, কক্সবাজার টেকনাফ মহাসড়কে ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহত যুবককে উদ্বার করা হয়। পরবর্তীতে একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here