আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত 

0

আখতার রাফি : আজ রবিবার বিকেলে (০৩-০৮-২০২৫ইং)  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্ততা করণে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে (কাঠগড়া) বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার পতনের আন্দোলনে সারা দেশে যে সকল ছাত্র জনতা শ্রমিক ভাইয়েরা জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে বিএনপির জনগণের ভোটে জয়লাভ করলে প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব নেবে বিএনপি। আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাহাবউদ্দিন বেপারীর সভাপতিতে উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও  অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here