কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

0
কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

কয়েক দফা দাবির প্রেক্ষিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় শিক্ষক ফোরাম। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষক নেতারা শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, প্রতিটি উপজেলা ও জেলায় অন্তত একটি মাদরাসাকে জাতীয়করণ, ইবতেদায়ি মাদরাসার জাতীয়করণ, মাদরাসায় উপবৃত্তি চালু, কওমি সনদের সরকারি স্বীকৃতি প্রদান এবং সেই অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবসর ও কল্যাণ তহবিলের অর্থ ছয় মাসের মধ্যে পরিশোধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. নূর বখ্ত, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব, উপাধ্যক্ষ মাওলানা আলিনুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here