‘বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে’

0
'বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে'

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বাগেরহাট-০৩ আসন বিভাজন ও বাগেরহাট-০৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছেন। শীঘ্রই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকার ইসি ভবন ঘেরাও করা হবে। শুক্রবার বিকেলে মোংলায় শ্রমিক দলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, মহসিন পাটোয়ারী, শ্রমিকদল নেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা নুর উদ্দিন টুটুল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here