সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র উদ্ধার

0
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র উদ্ধার

সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একজন সন্দেহজনক ব্যক্তিকে থামার সংকেত দিলে ওই ব্যক্তি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।

এরপর আত্মসমর্পণের আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে সন্দেহজনক ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সুন্দরবনের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here