গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

0
গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা চত্ত্বরে বৃক্ষরোপণ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু জাফর লেলিনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা বিএনপির নেতা সাজেদুর রহমান সাজুসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here