রাউফুর রহমান পরাগ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা করণে ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক এর আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আব্দুর রহিম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমানসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উক্ত উঠান বৈঠকটি উপস্থাপনায় ছিলেন সাইফুল ইসলাম মুন্না মুন্সী,
সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব, আশুলিয়া থানা ছাত্রদল।

