আজ সাভারে মানববন্ধন করেছে “ফেডারেশন অফ কিন্ডারগার্টেন এসোসিয়েশন”

0

আখতার রাফি:- সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের অধিকার পুনঃস্থাপন এবং জারি করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার সাভারের উপজেলা পরিষদের সামনে মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করে তারা।
এতে শিমুলিয়া ইউনিয়নের কিন্ডারগার্টেন এসোসিয়েশন সহ সাভার উপজেলার প্রায় শতাধিক কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারী বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, এই কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত নয়। এটি একটি শিক্ষা-ভিত্তিক ন্যায্য আন্দোলন, যেখানে প্রতিটি শিশুর সমান শিক্ষাধিকার ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সোচ্চার হয়েছি। এই সিদ্ধান্ত বাতিল না হলে দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলেও জানান বক্তারা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারী বিদ্যালয়ের আন্দোলন কমিটির আহবায়ক লুৎফর রহমান মোল্লা, ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু।

জাহাঙ্গীর আলম জিতু, চেয়ারম্যান, ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
লুৎফর রহমান মোল্লা, আহবায়ক, আন্দোলন কমিটি। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here