মোংলায় বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
মোংলায় বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাঘ ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টিতে মোংলায় বাঘ মহড়া এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মিঠাখালী বাজার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ ও বাঘ মহড়া অনুষ্ঠিত হয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ওয়াইল্ড টিম’র আয়োজনে এই বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 
বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, ক্রীড়া ব্যক্তিত্ব উপজেলা বিএনপির নেতা শেখ রুস্তম আলী, বিএনপি নেতা এমরান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলার সভাপতি ক্রীড়াবিদ মোঃ শাহ আলম শেখ, ক্রীড়াবিদ রকিবুল ইসলাম, কোকো ক্রীড়া সংসদের মেহেদী হাসান সবুজ, সোহেল হাওলাদার, ধরা’র নেতা নাজমুল হক, পরিবেশকর্মী হাছিব সরদার, বাদাবন সংঘের মেহেদী হাসান বাবু, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ছাত্রনেতা শেখ শুভ ও মঈনউদ্দীন। 

উদ্বোধনী অনুষ্ঠানের বাঘ মহড়া পরিবেশনা করেন ওয়াইল্ড টিমের ভিটিআরটির সদস্যরা। এরপরে প্রীতি ফুটবল ম্যাচ অংশনেন মিঠাখালী ইউনিয়ন বনাম চাঁদপাই ইউনিয়ন। খেলা শুরুর আগে কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম মিঠাখালী বাজার মসজিদ চত্ত্বরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here