ঠাকুরগাঁওয়ে কাউন্সিলে হানাহানি:  বিএনপির দুই নেতাকে ঘটনায় বহিষ্কার

0
ঠাকুরগাঁওয়ে কাউন্সিলে হানাহানি:  বিএনপির দুই নেতাকে ঘটনায় বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির কাউন্সিলে সংঘাতের ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টিএম মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টিএম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্বক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলা বিএনপির কাউন্সিলে বিএনপির মহাসচিবের ছোট ভাই মির্জা ফয়সাল আমীনের উপর হামলা,গাড়ি ভাংচুর করা হয়। উপজেলা বিএনপির নেতা অ্যাড. সৈয়দ আলম ও ড. টিএম মাহবুবুর রহমানের নির্দেশে এই হামলা চালানো হয় বলে জানান জেলা বিএনপির নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here