কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

0
কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন শাহাবুদ্দিন (৭০) ও মজনু মিয়া (৬০) নামের দুই কৃষক। এ সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে তাদের ওপর। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।
 
শাহাবুদ্দিন রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা এবং মজনু মিয়া পূর্ব তারাকান্দি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here