কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

0
কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে ও ঘাঘর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (ঘাঘর ইউনিয়ন বর্তমানে পৌরসভা)। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

সাবেক ইউপি সদস্যের বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, আমার বোনের বাড়ি গোপালগঞ্জ জেলা সদর থেকে আমার পিতা আমাদের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশ্যে ভ্যানে করে আসছিলেন। মাঝবাড়ি বাসস্টান্ডে পূর্বপাশে আসলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী একটি বাস ভ্যান গাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় আমার পিতা গুরুতর আহত হয়। প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান।
কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here