কুড়িগ্রামে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
কুড়িগ্রামে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। তিনি বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দিয়ে সাথে নিজেদের ছবি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান দিয়ে ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দিয়েছেন। ওই ঘটনায় ময়নাল হক (৩৫ ) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 
এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস  সামাদ এর ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। একই সাথে নৌকার সাথে নিজেদের ছবি ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। তারা দুজনেই ছিলেন আওয়ামী লীগের ভুরুঙ্গামারী শাখার কর্মী।

পরে শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে ঝুলিয়ে রাখা নৌকা অনেকের নজরে পড়ে। এরপর তারা  থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেফতার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে তাকে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। এরপর শুক্রবার দুপুরে কুড়িগ্রামে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here