নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন

0
নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজার সংলগ্ন এলাকায় এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় কাইতলা উত্তর ইউনিয়ন কৃষকদের আহবায়ক মো. সফিকুল ইসলাম সফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুনুর অর রশিদ। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন। কাইতলা উত্তর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. হামিদুল হক হামদু মুন্সীর সঞ্চালানায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা কৃষকদলের আহবায়ক মোহাম্মদ জহিরুল হক জরু মিয়া, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। 

কৃষকদলের সম্মেলনকে সফল করতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে ঢাকঢোল বাজিয়ে মিছিল নিয়ে উপস্থিত হন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here