২০ বছর পর মোংলায় বিএনপির কাউন্সিল, মনোনয়নে উৎসব

0
২০ বছর পর মোংলায় বিএনপির কাউন্সিল, মনোনয়নে উৎসব

মোংলা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। সোমবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে মনোনয়নপত্র সংগ্রহ। এ সময় পৌর বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।

এছাড়াও সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেন মো. মোয়াজ্জেম হোসেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন পৌর বিএনপির সদস্য সচিব মো. মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, খোরশেদ আলম ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. মাহমুদ রিয়াদ। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন কিনেছেন ফকির শাহজাহান, তালুকদার নাসির উদ্দিন, বাবুল শরীফ, মো. মাহবুবুর রহমান টুটুল, গোলাম নূর জনি, বাবলু ভূঁইয়া, ফারুকুল ইসলাম মানিক, শহীদুল গাজী, শহীদুল ইসলাম ও মো. তাজিম উদ্দীন।

পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা ও সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আ. রাজ্জাক।

পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি প্রার্থী মো. জুলফিকার আলী বলেন, আগামী ২৭ কিংবা ২৮ জুলাই পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিল অনুষ্ঠিত হবে চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর পর পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here