বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাব্বিরুল আলম

0
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন সাব্বিরুল আলম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. সাব্বিরুল আলম চৌধুরী। এই পদোন্নতি প্রদান করে তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

নতুন পদোন্নতি ‘বাংলাদেশ ব্যাংকের নবম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২’ অনুযায়ী শর্ত সাপেক্ষে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে। মো. সাব্বিরুল আলম চৌধুরী একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম অফিসে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, প্রশাসন বিভাগ, ব্যাংকিং বিভাগ এবং এসএমই ও এসপিডি বিভাগে কাজ করেছেন। 

এ ছাড়া সিলেট অফিসে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে এবং প্রধান কার্যালয়ে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ডেট ম্যানেজমেন্ট বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, গৃহায়ণ তহবিল, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি ও সর্বশেষ ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতির পরবর্তী সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে জ্যেষ্ঠতম অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here