জয়ের কথা-সুরে এলিটার ‘বারান্দাতে বিকেল বেলা’

0
জয়ের কথা-সুরে এলিটার ‘বারান্দাতে বিকেল বেলা’

জয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী এলিটা করিম। গানের নাম ‘বারান্দাতে বিকেলবেলা’।

‘বারান্দাতে বিকেলবেলা ধোঁয়া ধোঁয়া চায়ের পেয়ালা, হাতের মুঠোয় ঠাঁই পেয়েছে প্রিয় জীবনানন্দ’- এমন কথা দিয়ে শুরু গানটি। ‘বারান্দাতে বিকেলবেলা’ শোনা যাচ্ছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেল ও স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

আজব রেকর্ডস থেকে প্রকাশ পাওয়া এই গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গিটার বাজিয়েছেন সৈয়দ রিয়েল, বেইস গিটারে তানিম হাসান, কী-বোর্ডসে ফরহাদ ও শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গানটি নিয়ে এলিটা করিম বলেন, “অনেকদিন পর জয়ের কথা ও সুরে গান গাইলাম। সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা। আমার খুব ভালো লেগেছে গাইতে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে শুনতে।”

এলিটা তার একজন প্রিয় শিল্পী বলে জানিয়েছেন জয় শাহরিয়ার। তিনি জানান, “তার কণ্ঠ আমার খুব পছন্দের। চেষ্টা করেছি অন্যরকম একটা গান তৈরি করতে। আশা করি যারা শুনবেন, তাদের ভালো লাগবে নস্টালজিয়ায় ভরপুর এই গান।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here