ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

0
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এস এম আব্দুল হক (৭০) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে। 

রবিবার দুপুর ১টা ২২মিনিটে ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, দুপুরে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় আব্দুল হক নামের ওই কয়েদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

তিনি কী মামলায় বন্দি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here