উল্লাপাড়ায় আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডে ১০ ঘর ভস্মীভূত

0
উল্লাপাড়ায় আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডে ১০ ঘর ভস্মীভূত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে পৌরসভার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দলনেতা মো. আসাদুজ্জামান জানান, সরকারি সহায়তায় নির্মিত আদর্শ গ্রামের একটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অন্তত ১০টি ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত রত্না বেগম বলেন, ‘আমরা ভূমিহীন পরিবারের সদস্য। সরকারের দেওয়া ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন কোথায় যাব, কী করব কিছুই বুঝতে পারছি না। খোলা আকাশের নিচেই থাকতে হবে।’

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিন, চাল ও নগদ অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here