শাকিব খানের ছবি নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা

0
শাকিব খানের ছবি নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা

এবারের ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ থেকে একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে।

রবিবার (২০ জুলাই) দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন প্রোফাইল, সিনেমা সংশ্লিষ্ট পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে ছবিটি, যেখানে শাকিব খানকে ক্লান্ত, কষ্টভরা চেহারায় বন্দী অবস্থায় ভাত খেতে দেখা যাচ্ছে। চোখে জল, মুখে বিষণ্নতার ছাপ; এই আবেগঘন দৃশ্য শাকিব খানের অভিনয় দক্ষতার নতুন একটি দিক সামনে এনেছে বলে মন্তব্য করছেন অনেকেই।

ছবিটি শেয়ার করে দর্শক ও বিনোদন অঙ্গনের অনেকে তাঁর অভিনয়ের প্রতি মনোযোগ, আবেগ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।’

‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান লিখেছেন, ‘যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা অভিনয় নয়, তা একপ্রকার আধিপত্য। তাঁর উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!’

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ প্রথম দিনেই দেশের মাল্টিপ্লেক্সে ২৮টি শো নিয়ে যাত্রা শুরু করে। একইসঙ্গে শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শিত হয় সিনেমাটি। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম ও গাজী রাকায়েত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here