নবীনগরে গাছের চারা বিতরণ

0
নবীনগরে গাছের চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় ফল মেলা উপলক্ষে দেশীয় ফল প্রদর্শন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা সদরে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সরকারি প্রণোদনা কার্যক্রমের আওতায় চলতি মৌসুমে উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭শত শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে কাঁঠাল, জাম, নিম ও বেলের চারা দেয়া হয়। এ ছাড়া ও নবীনগরের ৫০টি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি নারিকেলের চারা বিতরণ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here