কুমিল্লায় ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ

0
কুমিল্লায় ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ

কুমিল্লায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। কারণ রাজনৈতিক সরকারের সময় সেগুলো সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম।

বক্তারা এসময় মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা, কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা, সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রতিটি নাগরিক যেন মৌলিক অধিকার পায় তা নিশ্চিত করা, বিভাগগুলোকে প্রদেশ গঠন করে প্রাদেশিক সরকার গঠন, ফ্যাসিজম প্রতিষ্ঠা না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। কেন্দ্রীয় সহকারী সমন্বয়কারী জিল্লুর রহমান মাল্টি মিডিয়ার মাধ্যমে সুজনের ৪০টি সংস্কারের প্রস্তাবনার বিষয়গুলো উপস্থাপন করেন।

বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আরিফ মোর্শেদ খান, সুজন মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান আকন্দ, সুজনের চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মো. কামাল হোসেন, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।

সুজন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। নাগরিক সংলাপ অনুষ্ঠানে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সুজনের সদস্যরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here