চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা

0
চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক হাজীগঞ্জ উপজেলার স্টেশন রোড ও হকার্স মার্কেট  এলাকায়  অভিযান পরিচালনাকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় হাজী সুইটসকে ৩০ হাজার টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে নিউ চিটাগং ব্রেডকে ৬ হাজার টাকা, বেনুলাল সুইটমিটকে ৩ হাজার টাকা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে সাহা ফার্মেসীকে ৩ হাজার টাকা সহ মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন ও তাৎক্ষনিক অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় তা পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতন বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদর দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here