কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ

0
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে সোনাহাট রেলসেতুর পাটাতন দেবে গিয়ে রবিবার ভোর থেকে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোররাত তিনটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক পাটাতনের ফাঁকে আটকে গেলে এ সমস্যার সৃষ্টি হয়। 

এদিকে রবিবার বিকেল পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ রেল সেতুর পাটাতনের সংষ্কার কাজ শুরু করতে পারেনি বলে জানায় কর্তৃপক্ষ।

ফলে ব্রিজের দুই পাশে প্রায় ৩-৪ কিলোমিটার এলাকা জুড়ে হালকা ও ভারী যানবাহন দাঁড়িয়ে থাকায় সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জীবন জীবীকার তাগিদে বিকল্প পথে নদীর মধ্য দিয়ে বর্তমানে নৌকায় চলাচল করছেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার পর থেকে এ সেতুর সংষ্কার কাজ শুরু করার কথা রয়েছে। প্রয়োজনীয় জনবল দিয়ে রাতেই কাজ শেষ করার চেষ্টা করা হবে। তবে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি হওয়ায় চলাচল স্বাভাবিক হতে একটু বেশি সময় লাগতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here