দ্বিতীয়বার মা হলেন ইলিয়ানা, ছেলের নাম জানালেন ইনস্টাগ্রামে

0

ফের সুসংবাদ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। গত ১৯ জুন পুত্রসন্তানের জন্ম দেন ইলিয়ানা, যা এক সপ্তাহ পর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

শনিবার (২৮ জুন) এক ইনস্টাগ্রাম পোস্টে সদ্যোজাত ছেলের ছবি শেয়ার করে ছেলের নামও জানান তিনি। ছবিতে দেখা যায়, মাথায় ছোট্ট টুপি ও সারা গায়ে তোয়ালে জড়ানো ছোট্ট শিশু ঘুমে আধবোজা চোখে শুয়ে রয়েছে। ক্যাপশনে ইলিয়ানা লেখেন— “কিয়েনু রেফ ডোলানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি।”

এর আগেও ২০২৩ সালের আগস্টে প্রথম সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন কোয়া ফোনিক্স ডোলান। উল্লেখ্য, ইলিয়ানা ২০২৩ সালের মে মাসে প্রেমিক মাইকেল ডোলান-কে বিয়ে করেন।

সন্তানের ছবি প্রকাশের পর থেকেই অনুরাগীরা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসা ও শুভেচ্ছায়। মা ও নবজাতক—দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here