কালীগঞ্জে ৬৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

0
কালীগঞ্জে ৬৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসনের নেতৃত্বে ভোক্তা অধিকার ও বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ জাল সংরক্ষণ ও বিক্রয়ের জন্য বিভিন্ন ধারায় সাত ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়।

অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির ইসলাম সাগর। সঙ্গে ছিলেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ। উদ্ধারের পর বিপুল পরিমাণ এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির ইসলাম সাগর জানান, অভিযানে ভোক্তা অধিদপ্তর সাত ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাতটি মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা করে। এছাড়া মৎস্য আইনে চারটি মামলা দায়েরসহ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১ হাজার ৭৫৫ কেজি অবৈধ চায়না জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬৪ লাখ ৯৫ হাজার টাকা।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এসব জাল সংরক্ষণ ও বিক্রয় করে অবাধে জলজ রেনু পোনাসহ দেশীয় মাছ এবং সাপব্যাঙ হত্যা করে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। এরকম অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। সামনের দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here