নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

0
নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনার পাহাড়ি সীমান্ত উপজেলা দুর্গাপুরে দীর্ঘ ছয় বছর পর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। 

শনিবার (২৮ জুন) দুপুরে দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে কাউন্সিল সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার অধ্যাপক আনোয়ারুল হক। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। 

দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ডাঃ মোঃ রফিকুল ইসলাম হিলালী।

সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাউন্সিল অধিবশন শুরু হয়। কাউন্সিল শেষে দুর্গাপুর উপজেলার বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে পুনরায় নির্বাচিত করে নেতাকর্মীরা। এছাড়াও দুর্গাপুর পৌরসভার সভাপতি আতাউর রহমান খান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেছ গণিকে নির্বাচিত করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here