যুবতীর মরদেহ উদ্ধার

0
যুবতীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছে পুলিশ। 

এর আগে শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেষা হলহলিয়া নদী থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ভারতের সীমান্ত থেকে দেড়-দুই’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলহলিয়া নদীতে এক নারীর লাশ ভাসছে এ রকম সংবাদ আমি শুনতে পারি। পরে স্থানীয় থানা পুলিশ-বিজিবি সংবাদ পেয়ে সীমান্তবর্তী নদী থেকে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি আরও বলেন, ওই অজ্ঞাত নারীর লাশের পরোনে শুধু ব্লাউজ ছিল। সম্ভবত ভারতীয় নাগরিক হতে পারে। নারীর চেহারা বিভৎস হয়েছে। কোনওভাবে চিনার উপায় নেই।

রৌমারী থানার এস আই মোসাদ্দেক হোসেন বলেন, মরদেহটি সম্ভবত ১৫ দিন আগের। শরীরের চামড়া খসে পড়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান বলেন, আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা এলাকার হলহলিয়া নদীতে অজ্ঞাত নারীর লাশ ভাসছিল। বিজিবি টহলরত সদস্যরা সেখানে গিয়ে লাশ দেখতে পায়। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপশি পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here