রাজবাড়ীতে হত্যার ঘটনায় গ্রেফতার ২

0
রাজবাড়ীতে হত্যার ঘটনায় গ্রেফতার ২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পান ব্যবসায়ী মো. নজরুল ব্যাপারী (৩২) কে কুপিয়ে হত্যার অভিযোগে দুই আসামীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। হত্যাকান্ডে জুয়া খেলার অর্থ ভাগের দ্বন্দ্ব নিয়ে খুনের ঘটনা বলে দাবি পুলিশের।

শনিবার দুপুর ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব। শুক্রবার মধ্যরাতে ঢাকা ও গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত দুই আসামী হলেন- গোয়ালন্দ উপজেলার হোসেন মন্ডলের পাড়ার মো. সুলতান মিয়ার ছেলে রনি মিয়া (২২) ও সোহরাব মন্ডল পাড়ার মৃত আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (২০)।
পুলিশ জানায়, গত ২২ জুন রাত ১২টার দিকে নজরুল নিজ বাড়ি থেকে দৌলতদিয়ার দোকানের উদ্দেশ্যে রওনা দেন।  এরপর আর বাড়িতে ফেরিনি তিনি। ২৩ জুন  (সোমবার) সকাল ৭টার দিকে যৌনপল্লীর পাশের একটি খোলা জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের ভাই এরশাদ ব্যাপারী বাদি হয়ে অজ্ঞতনামা আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত একটি ধারালে অস্ত্র  ও স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here