পদ্মায় জালে ধরা পড়ল ৫০ কেজির বাগাড়

0
পদ্মায় জালে ধরা পড়ল ৫০ কেজির বাগাড়

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৫০ কেজি ওজনের একটি বিপন্ন প্রজাতির বাগাড় মাছ ধরা পড়েছে। শনিবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের উজানে দৌলতদিয়া ফেরিঘাটের জেলে সিদ্দিক মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।

সিদ্দিক মন্ডল বলেন, গত বছর থেকে জাল তৈরি শুরু করেছি। ইচ্ছে ছিল এই মৌসুমের বর্ষা থেকে পদ্মায় মাছ ধরা শুরু করবো। কয়েকদিন ধরে পদ্মায় মাছ ধরার চেষ্টা করছি। শনিবার দুপুর ৩টার দিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নং ফেরিঘাটের উজানে বড় আকৃতির বাগাড় মাছটি ধরা পড়ে। স্থানীয় আড়তে ওজন করলে দেখা যায় মাছটির ওজন ৫০ কেজি। বিশাল আকৃতির এই মাছটি ফেরিঘাটের পাশের রেজাউল শেখের আড়তে ৭৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সিদ্দিক ভাইয়ের জালে মাছটি ধরা পড়েছে। বিষয়টি জানার পর আমি আড়তে চলে যাই। সেখান থেকে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মাছটি করেছি। সামান্য লাভে মাছটি বিক্রির জন্য চেষ্টা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here