মাদারীপুরের শিবচরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

0
মাদারীপুরের শিবচরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে একটি পুকুর থেকে লিমা আক্তার নামের এক এক কিশোরীর (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা দুপুরের দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুর পাড় এলাকার খবির উদ্দিন মৌলভীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে কিশোরীকে ওই পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বাড়ির লোকজনকে খবর দিলে এলাকাবাসী এসে পানির মধ্য থেকে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মাদারীপুরের শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মাইনুল ইসলাম বলেন, পুকুরের মধ্যে থেকে মানসিক ভারসাম্যহীন কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here