৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

0
৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

বাংলাদেশের ৫ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনিবারও (৬ সেপ্টেম্বর) একই ধারা বজায় থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার ও সোমবারও একই ধরনের আবহাওয়ার প্রবণতা থাকতে পারে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here