২৫০০ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে ভারত

0
২৫০০ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে ভারত

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র কেনার জন্য প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলারের (২৫ বিলিয়ন ডলার) ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি) এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘ভারতীয় বিমানবাহিনীর জন্য পরিবহন বিমান, এস-৪০০ দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, দূর-নিয়ন্ত্রণযোগ্য স্ট্রাইক এয়ারক্রাফট এবং সু-৩০ যুদ্ধবিমানের অ্যারো ইঞ্জিন ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ সংস্কারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’

মন্ত্রণালয় আরও জানায়, এএন-৩২ এবং আইএল-৭৬ পরিবহন বহরের পরিবর্তে মাঝারি পরিবহন বিমান অন্তর্ভুক্ত করা হলে সশস্ত্র বাহিনীর কৌশলগত, ট্যাকটিক্যাল এবং অপারেশনাল এয়ারলিফট চাহিদা পূরণ হবে।

বিবৃতিতে বলা হয়, ‘এস-৪০০ ব্যবস্থা আকাশপথে শত্রুর আক্রমণ মোকাবিলা করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষিত রাখবে। অন্যদিকে, দূর-নিয়ন্ত্রণযোগ্য স্ট্রাইক এয়ারক্রাফট আক্রমণাত্মক পাল্টা অভিযান এবং সমন্বিত আকাশ অভিযান পরিচালনায় সক্ষমতা বাড়াবে। পাশাপাশি স্টেলথ ইন্টেলিজেন্স সংগ্রহ, নজরদারি ও রিকনাইস্যান্স কার্যক্রম পরিচালনা করবে।’

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here