২০২৬-২৭ ঘরের মাঠের সূচি প্রকাশ করল ভারত

0
২০২৬-২৭ ঘরের মাঠের সূচি প্রকাশ করল ভারত

২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে ঘরের মাঠে শুবমান গিলদের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। আসন্ন হোম মৌসুমটি উত্তেজনাপূর্ণ এবং অ্যাকশন-প্যাকড ক্যালেন্ডার অনুযায়ী সাজানো হয়েছে।

এতে মাল্টি ফরম্যাট সূচিতে চারটি সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া রয়েছে। এই মৌসুমে ১৭টি শহরে ২২টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে, যা দর্শকদের শীর্ষ মানের আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ করে দেবে।

২৭শে সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের মধ্যে দিয়ে শুরু হবে মৌসুম। সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়রা। ত্রিভান্দ্রম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে ওয়ানডে এবং লখনউ, রাঁচি, ইন্দোর, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ডিসেম্বরে শ্রীলঙ্কাকে একটি সাদা বলের সিরিজের জন্য আতিথ্য দেবে ভারত। যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। ওয়ানডে ম্যাচগুলো দিল্লি, বেঙ্গালুরু এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। অন্যদিকে টি-টোয়েন্টি হবে রাজকোট, কটক এবং পুনেতে।

দীর্ঘ এক যুগ পর ২০২৭ সালের শুরুতে জানুয়ারিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সিরিজের ম্যাচগুলো কলকাতা, হায়দ্রাবাদ এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

এই মৌসুম শেষ হবে মর্যাদাপূর্ণ ও বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাস্কার ট্রফির মাধ্যমে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজটি ২০২৭ সালের ২১শে জানুয়ারি নাগপুরে শুরু হবে। এরপর চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে বাকি টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here