রিয়াল মাদ্রিদের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও খানিকটা স্বস্তির খবর পেল ম্যানচেস্টার সিটি। ইনজুটি শঙ্কায় তাকে ম্যাচের মাঝপথে তুলেও নেওয়া হয়। তবে, তার ইনজুরির শঙ্কা ইতোমধ্যেই কেটে গেছে। নরওয়ের এই তারকার ইনজুরির শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন সিটির কোচ পেপ গার্দিওলা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা বলেন, হ্যালান্ডের কোনো ইনজুরি নেই। আর্সেনালের বিপক্ষে কাপ ফাইনালে তাকে পাওয়া যাবে।
এই মৌসুমে বেশ কঠিন সময় পার করছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্ট এবং ওয়েস্ট হ্যামের কাছে পয়েন্ট হারিয়ে তারা আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়েছে। এমন অবস্থায় ওয়েম্বলিতে শিরোপা জেতার জন্য হ্যালান্ডের উপস্থিতি সিটির জন্য অপরিহার্য।
ম্যাচ চলাকালীন সময়ে হ্যালান্ডকে তুলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক ইউনাইটেড তারকা ওয়েইন রুনি। যদিও শেষ ১৭ ম্যাচে হালান্ড গোল করেছেন মাত্র ৪টি। কিন্তু রিয়ালের বিপক্ষে ৪১ মিনিটে গোল করেছিলেন তিনি এবং তার পাঁচটি শট অন টার্গেটে ছিল। রুনি মনে করেন, সিটির উচিত ছিল হ্যালান্ডকে মাঠে রেখে দ্বিতীয় গোলের চেষ্টা করা।
রুনির মতে, পেপ এবং হ্যালান্ড হয়তো ধরে নিয়েছিলেন ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে, তাই বিশ্রামের জন্য তিনি মাঠ ছেড়েছেন।
হ্যালান্ডের বদলে ওমর মারমুশ মাঠে নামলেও সিটির ভাগ্য বদলায়নি। উল্টো ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের স্ট্রাইকে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর সিটির সামনে এখন ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ কারাবাও কাপের ফাইনাল। লিগ টেবিলের শীর্ষে থাকা মিকেল আর্তেতার আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফিটি নিজেদের করতে চায় গার্দিওলার দল।

