হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮৭

0
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮৭

হামের উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে ২৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সবশেষ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪২ শিশু হাম আক্রান্ত হয়েছে; যা এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড। এসময়ে ১ হাজার ১৮৭ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, যাদের মধ্যে ৬৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

এ পর্যন্ত হামের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ১০ শিশু ঢাকায়, ৫ জন বরিশালে এবং ৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং দুইজন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছে।

অপরদিকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৬৪ শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। ঢাকায় এ সংখ্যা ৫৮।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২৫১ শিশু। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ৮০১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here