হাতিয়ায় বিএনপির ইফতার মাহফিল

0
হাতিয়ায় বিএনপির ইফতার মাহফিল

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য ফজলুল হক খোকন। এছাড়া বিএনপি নেতা বাবর, যুবদল নেতা আজাদসহ হাতিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here