হরমুজ প্রণালীতে তেহরানের নিষেধাজ্ঞার কারণে ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ড. সুলতান আহমেদ আল জাবের।
তিনি একইসঙ্গে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র কথা তুলে ধরেছেন।
পোস্টে তিনি লেখেছেন, হরমুজ প্রণালী কখনই ইরানের নিয়ন্ত্রণ বা এর মধ্য দিয়ে চলাচল সীমিত করার সম্পত্তি ছিল না। এটি কেবল একটি আঞ্চলিক বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক লাইফলাইনে বিঘ্ন করা হচ্ছে। বিশ্বের সকল দেশের জ্বালানি, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। এই আচরণ বেআইনি, বিপজ্জনক ও অগ্রহণযোগ্য এবং বিশ্ব এর পরিণতি ভোগ করতে পারে না বা এটি ঘটতে দিতে পারে না।
ড. সুলতান বলেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত ২২টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ১০ জন নাবিক নিহত হয়েছেন। জাহাজ আটকা পড়ায় নাবিক নিরাপদে প্রণালী পার হতে পারছেন না।নিষেধাজ্ঞার কারণে প্রায় ৮০০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে, এর মধ্যে প্রায় ৪০০টি তেলবাহী ট্যাংকার রয়েছে।
হরমুজে নিষেধাজ্ঞা বলবৎ থাকলে জ্বালানি সরবরাহ কমে আসায় বাজার সংকুচিত হয়ে আসবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সূত্র: গাল্ফ নিউজ।

